বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভুইগড়ে অল্প বৃষ্টিতে বিদ্যালয় মাঠে ও রাস্তায় পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম, দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কালের খবর

ভুইগড়ে অল্প বৃষ্টিতে বিদ্যালয় মাঠে ও রাস্তায় পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম, দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কালের খবর

 

মাসুদুর রহমান নয়ন, কালের খবর :

নারায়নগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ভূঁইগড়ে অবস্থিত হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ও চলাচলের রাস্তায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। এ অবস্থায় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ায় শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে।

সরেজমিনে গতকাল দেখা গেছে, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠটি পানিতে ভরে গেছে। কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে বিদ্যালয়ের মাঠ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড়, ভিজে যায় বই খাতা। এছাড়া মাঠে জমে থাকা কাদাপানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত ওই মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবি জানায় শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানায়, মাঠটি শুধু স্কুলের ছাত্র-ছাত্রীদেরই নয়, এই এলাকার যুবকদেরও খেলাধুলার মাঠ। মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের নালা বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বিদ্যালয়ের শিক্ষার্থী রায়া বলেন, তারা বাড়িতে বদ্ধ পরিবেশে থাকে, আবার বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বালা জানান, এই বিদ্যালয়ে অনেক কোমলমতি শিক্ষার্থী রয়েছে। বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ থেকে নিষ্কাশনের পথ না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষার সময় সামান্য বৃষ্টি হলেই  মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও মাঠে খেলাধুলা করতে পারছে না। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আল মামুন মিন্টু ভূঁইয়া জানান, মাঠটি একটু নিচু হাওয়ায় বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়। দ্রুত মাঠে মাটি ভরাট না করলে স্কুল চালানো কঠিন হয়ে যাচ্ছে। মাঠে যেন দ্রুত মাটি ভরাট করা হয় এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com