বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ার বাগডাঙ্গা-ঘোষনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি সেলিম রেজা সাবু, সম্পাদক আসাদুজ্জামান। কালের খবর

বাঘারপাড়ার বাগডাঙ্গা-ঘোষনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি সেলিম রেজা সাবু, সম্পাদক আসাদুজ্জামান। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, কালের খবর ÷ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের বাগডাঙ্গা ঘোষনগর বাজার কমিটির নির্বাচনে সেলিম রেজা সাবু সভাপতি এবং আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন । ২৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমানের কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন, সাবেক ইউপি সদস্য ঈমান আলী, সাবেক ইউপি সদস্য কাউছার মোল্লা, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা , বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম এবং বর্তমান ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব । সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন, রোকনুজ্জামান লাবলু , তরিকুল ইসলাম,মিলন হোসেন, ও আবু তাহের  । সার্বিক সহযোগিতা ও পরিদর্শনে ছিলেন , সাংবাদিক সাঈদ ইবনে হানিফ।  নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২৫ জন । ভোট কাস্ট হয়েছে ১১৯ । এর মধ্যে সেলিম রেজা সাবু ৭১ ভোট পেয়ে সভাপতি, নির্বাচিত হয়েছেন,। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাই পেয়েছেন ৪৮ ভোট। সেক্রেটারী প্রার্থী ছিলেন ৩ জন , এর মধ্যে মোঃ শাহিদুল ইসলাম ১ ভোট নিশান আহমেদ ৩২ ভোট, এবং আসাদুজ্জামান আসাদ ৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষে এদিন দুপুর ১ টা ১০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করেন , বর্তমান ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব। নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানা গেছে, নির্বাচিত সভাপতি , সম্পাদক , ব্যবসায়ী সদস্যদের সমন্বয়ে  দ্রুত সময়ের মধ্যে (দুই বছর) মেয়াদি একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করে বাজারের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন অগ্রগতির  দেখভাল করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com