বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বন্দরে পুকুর দখল করে মাছচাষ, দোকান নির্মাণ করছে আওয়ামী সস্ত্রাসী অপু ও কবির বাহিনী। কালের খবর

বন্দরে পুকুর দখল করে মাছচাষ, দোকান নির্মাণ করছে আওয়ামী সস্ত্রাসী অপু ও কবির বাহিনী। কালের খবর

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় আওয়ামিলীগের নাম ভাংগিয়ে অবৈধভাবে পুকুর দখল করে কোথাও মাছচাষ, কোথাও দোকান নির্মাণ, কোথাও পুকুর ভরাট করে জমি দখল।
এভাবে পুকুর জবরদখল করে আওয়ামী সস্ত্রাসী মো, অপু ও কবির মাছ চাষের নামে কার্যত সিন্ডিকেট গড়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এবিষয়ে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও মৎস্য দফতরে। তাদের মালিকানাধীন কিছু পুকুর ও জলাশয়ে নানা ঘটনা ঘটছে তাঁদের কানেও পৌঁছেছে বলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান।

অবৈভাবে পুকুর দখল বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূলের বিএনপির নেতা আবুল কাওসার আশা বলেন, “আমি সব জানি। সময় মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বন্দর কবরস্থান সড়কের সংযোগস্থলের কাছে চিতাশালে সিটি কর্পোরেশনের একটি পুরনো পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ৫২ শতকের এই জলাশয়টি ‘ চিতাশাল পুকুর’ নামে পরিচিত। জলের জন্য এলাকাবাসীর কাছে তা বড় ভরসার স্থান ছিল। এলাকায় কোথাও আগুন লাগলে দমকল বাহিনীও এই পুকুরটি ব্যবহার করে। কিন্তু উক্ত পুকুরটি আওয়ামীলীগের নাম ভাংগিয়ে সন্ত্রাসী অপু ও কবির  অবৈধভাবে দখল করায় এলাকাবাসী এখন আর পুকুরটি ব্যবহার করতে পারছেন না। উক্ত পুকুরটি প্রকৃত মৎস্য চাষি আখিঁ নুর চৌধুরীর কাছে হস্তান্তর করা হলে সিটি কর্পোরেশন পেত মোটা অংকের রাজস্ব। এলাকাবাসীও তাদের জলের প্রয়োজন মেটাতে পারতেন।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই পুকুরে সিটি কর্পোরেশনে আবেদন কৃত আখিঁ নূর চৌধুরীর টানানো সাইনবোর্ড রাতের আধারে ভেংগে ফেলে পুকুরটি অবৈধভাবে দখলে নিয়ে যায় আওয়ামী-যুবলীগের সস্ত্রাসী অপু ও কবির। এবং আখিঁ নুর চৌধুরীকে নানা ভাবে ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ অপু-কবিরের বিরুদ্ধে। এবিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী আখিঁ নুর চৌধুরী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com