শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাঘারপাড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে এক,শত শিক্ষার্থী কে বাইসাইকেল প্রদান। কালের খবর

বাঘারপাড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে এক,শত শিক্ষার্থী কে বাইসাইকেল প্রদান। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, কালের খবর  : যশোরের বাঘারপাড়ায় ১০০ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

৮ জুন (শনিবার) উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে এ সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মত হোসনে আরা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহম্মদ কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান , জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বীরপ্রতিক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০০জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয়। উল্লেখ্য ঃ ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বড় বোন সাবেক খাদ্য সচিব ও বর্তমান পিএসসি’র সদস্য ড. মোছাম্মদ নাজমানারা খানমের চেষ্টায় জাতীয় রাজস্ব বোর্ডের অথার্য়নে এ সাইকেল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com