মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। কালের খবর

প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। নিউজ ২১ বাংলা টিভি এর সিনিয়র স্টাফ রিপোর্টার, ও দৈনিক বিজয় পত্রিকার বিশেষ প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা সারোয়ার মৃধার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করায় সাধারণ সাংবাদিকরা এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ করছেন।
সাংবাদিকরা সারোয়ার মৃধার বিরুদ্ধে অসত্য ও ভুয়া রিপোর্ট করায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা করার জন্য প্রসাশনের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, সারোয়ার মৃধা সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সমাজের নানা সমস্যা আর অসংগতি নিয়ে কাজ করাই তার সাংবাদিকতার মুল নীতি। এসব কাজ করতে গিয়ে অনেক সময় অনেকের রোষানল এবং মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সারোয়ারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মিথ্যা অপপ্রচারের সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়া হলে সমাজে সাংবাদিকদের কাজের পথ সুগম হবে।
গত ২৭ ও ২৮ মে নারায়ণগঞ্জের ২টি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সারোয়ার মৃধার ছবি ও মিথ্যা তথ্য/সংবাদ শেয়ার করা হয়।
ফেসবুক আইডি ১. গ্রামের খবর ফেসবুক আইডি ২. ইয়ান খান নিউজ
সাংবাদিক সারোয়ার মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকতা এবং সাংবাদিকদের জন্য কাজ করতে গিয়ে নানা মহলের নানা ষড়যন্ত্রের শিকার হয়েছি। ভুয়া ফেইসবুক আইডি থেকে পোস্ট করা অসত্য ও মিথ্যা তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com