শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে আনারসে ভোট চেয়ে গণসংযোগ করলেন ব্যারিস্টার অনন। কালের খবর

মুরাদনগরে আনারসে ভোট চেয়ে গণসংযোগ করলেন ব্যারিস্টার অনন। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : অল্প কয়েকদিন পরেই কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আহসানুল আলম সরকার কিশোরের (আনারস প্রতীক) পক্ষে গণসংযোগ করেন তার ছোট বোন ব্যারিস্টার বেনজীর আলম অনন।

শুক্রবার বিকালে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা সদরে এ গণসংযোগ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম দীপু, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল ভূইয়া সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।
গণসংযোগে ব্যারিস্টার অনন বলেন, আমার বড় ভাই ড. আহসান আলম সরকার কিশোরকে আপনারা গত পাঁচ বছর কাছে থেকে দেখেছেন তিনি গরিব দুঃখী মানুষের পাশে কিভাবে ছিলেন। অনেক সময় তিনি রাজনৈতিক গ্রুপিং এর কারণে সঠিক সেবাটুকু দিতে পারেননি স্বীকার করছি। কিন্তু মুরাদনগরে এখন আর কোন রাজনৈতিক গ্রুপিং নেই। তাই এবার তাকে আপনারা সবাই মিলে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যাবে ইনশাল্লাহ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com