শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নগরীর ঈদ বাজারগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিএমপি কমিশনার অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়। কালের খবর

নগরীর ঈদ বাজারগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিএমপি কমিশনার অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়। কালের খবর

,

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতা, কালের খবর :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়, বিপিএম বার, পিপিএম বার ৩১ মার্চ রবিবার নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট বিপণি বিতান, তামাকুমন্ডী লেইন, রিয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতা সাধারণের সাথে মতবিনিময় করেন। ক্রেতা বিক্রেতা ও মার্কেট সমিতির কোন সমস্যা আছে কিনা জানতে চান।এসময় তিনি বলেন, বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হচ্ছে। তাই নগরীর প্রতিটি মার্কেটের ভেতরে এবং আশেপাশে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে এবং উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে সেজন্য সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের কল্যাণে সিএমপি সবসময়ই ব্যবসায়ীদের পাশে থাকবে। এসময় ছিনতাই, প্রতারণা, মোবাইল চুরি, খাদ্যে ভেজাল ও জালটাকাসহ যে কোন ধরনের অপরাধ সংক্রান্ত দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম-বার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত্ সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com