শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রায়পুরায় জমি সংক্রান্ত জেরে বসত বাড়িতে অর্তকিত হামলায় ভাংচুর ও লুটপাট। কালের খবর

রায়পুরায় জমি সংক্রান্ত জেরে বসত বাড়িতে অর্তকিত হামলায় ভাংচুর ও লুটপাট। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত নবর আলীর ছেলে,মেয়ে,ছেলের স্ত্রী ও নাতি সুজন গংসহ আরও ৮/১০ জনের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত জেরে ভুক্তভোগীর বসত বাড়িতে অর্তকিত হামলায় ভাংচুর ও লুটপাটের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রেহেনা বেগম জানান,গত বৃহস্পতিবার সকাল ৭ টায় অভিযুক্তরা জমি সংক্রান্ত জেরে বসত বাড়িতে অর্তকিত হামলায় ভাংচুর ও লুটপাট করলে আমার ছেলের স্ত্রী জুলেখা বেগমকে গুরুতর জখম করে।তাছাড়া আমার নাতনি রোজিনা আক্তারকে অভিযুক্তরা গুরুতর জখমসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।অভিযুক্তরাও বসত ঘর থেকে স্বর্ণলংকার ও নগদ টাকা লুটপাট করে।
এছাড়াও গোয়াল ঘর থেকে পাঁচটি গরু ও দক্ষিণ পাশে চৌচালা ঘর থেকে চার বান রঙিন টিনসহ মুরগির ফার্মে বিভিন্ন জিনিসপত্রসহ বসত বাড়িতে থেকেও বিভিন্ন কাঠ গাছ ও বাঁশ ঝাড় কেটে লুটপাট করে অভিযুক্তরা নিয়ে যায়।

এ বিষয়ে রায়পুরা থানা পুলিশ উপ-পরিদর্শক মোঃফরিদ মিয়া জানান,ভুক্তভোগী বসত বাড়িতে অর্তকিত হামলায় ভাংচুর ও লুটপাটের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্তে সাপেক্ষ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com