বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বঙ্গবন্ধু সৈনিক লীগ কক্সবাজার জেলা কমিটির অনুমোদন। কালের খবর

বঙ্গবন্ধু সৈনিক লীগ কক্সবাজার জেলা কমিটির অনুমোদন। কালের খবর

 

নূরুল আবছার, কক্সবাজার প্রতিনিধি, কালের খবর :

বঙ্গবন্ধু সৈনিক লীগ কক্সবাজার জেলার আগামী তিন বছরের জন্য কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনর রশীদ সি আই পি।

বুধবার (২৭ মার্চ-২৪) নবগঠিত কমিটির সভাপতি নুরুল আজিম কনক কোম্পানি ও সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল রানাকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা বরণ করেন নেন। এবং উক্ত কমিটির নেতাকর্মীরা সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কুতুবদিয়া মহেশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনের নেতাকর্মীদের উদ্যেশ্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগ গঠন করা হয়েছে। আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের উত্তর উত্তর সাফল্য কামনা করি।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কক্সবাজারে একটা দক্ষ কমিটি দেওয়া হয়েছে বলে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ সি আই পি কে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ সার্পোট ও সহযোগিতা করার আশ্বাস দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com