বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাতক্ষীরায় ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় চার বাংলাদেশী আটক। কালের

সাতক্ষীরায় ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় চার বাংলাদেশী আটক। কালের

 

মিহিরুজ্জামান সাতক্ষীরা, কালের খবর : 
ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে চার বাংলাদেশীকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন,সাতক্ষীরা শহরের ইটাগাছা ঘোষপাড়ার মৃত নির্মল কুমার সরকারের ছেলে মোহন কুমার সরকার(৩৯), তার স্ত্রী অনামিকা সরকার(৩৫), প্রকাশ দাসের স্ত্রী সুষমিতা সরকার (২৭) ও তাদের চার বছরের শিশু সন্তান আবীর দাস।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি সদরের নায়েক সুবেদার মো.জহিরুল ইসলাম জানান, ভোমরা ক্যাম্পের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষীদাাঁড়ি সীমান্তে টহল দেওয়ার সময় অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় এক শিশু ও দুই চার জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, যে দোল উৎসব উপলক্ষে তিন দিন আগে তারা ভারতের পশ্চিম বঙ্গের ঘোজাডায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তারা একই পরিবারের সদস্য।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান,এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে অটককৃত চার জনের নাম উল্লেখ করে পাসপোর্ট আইনের ১১(সি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদেরকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com