শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “অনিয়ম পেয়ে সেতু নির্মাণ থামালেন স্থানীয়রা” এমন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: ছাবের আলী। এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, গত ২২ শে মার্চ ২০২৪ ইং তারিখে কয়েকেটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “অনিয়ম পেয়ে সেতু নির্মাণ থামালেন স্থানীয়রা” এমন শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। উক্ত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে পাঠকের কাছে এলজিইডি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা সত্যিই হতাশা জনক কেননা এর সকল তথ্যই ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং এলজিইডি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করার নিমিত্তে সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়েছেন। এবং কুচক্রীমহলটি এ সকল মিথ্যা প্রচারনা ছড়াচ্ছে। সর্বোপরি প্রকাশিত প্রতিবেদনটি অসম্পন্ন অনুসন্ধান এবং শব্দের ভুল চয়ন ও ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, প্রকল্প দপ্তরের অনুমোদিত ডিজাইন ও ড্রয়িং এবং প্রাক্কলণ অনুযায়ী ১৭২.৩০০ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজ (৪৮মিটার আরসিসি আর্চ সহ) পাগলা নদীর উপর শিবগঞ্জ জিসি-খাসের হাট জিসি ভায়া মনাকষা হাট সড়কে (চেইনেজ-১৫২৫মিটার) ব্রীজটির কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে প্রকল্পে নিয়োজিত পরামর্শক, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা প্রশাসন, স্থানীয় গণমান্য ও গনমাধ্যম ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি সহ মাননীয় সংসদ সদস্য ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) বর্ণিত ব্রীজটির কাজ পরিদর্শন করে কাজের পরিমাণ ও মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কাজটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলমান রাখার পরামর্শ দিয়েছেন।

মো: ছাবের আলী
উপজেলা প্রকৌশলী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com