শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে জাতীয় দিবস গুলোতে ফুল দেয় না উপজেলা আওয়ামী লীগ। কালের খবর

মুরাদনগরে জাতীয় দিবস গুলোতে ফুল দেয় না উপজেলা আওয়ামী লীগ। কালের খবর

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ। এ ছাড়াও গত আরো তিনটি দিবসে ফুল দেয়নি ৭১ সদস্য বিশিষ্ট ওই কমিটি।
এই ঘটনায় চারবারের ক্ষমাতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কমর্ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তি যোদ্ধা সৈয়দ আহম্মদ হোসেন আউয়াল বলেন, ‘গত আন্তজার্তিক মাতৃভাষা, ঐতিহাসিক ৭মার্চ, জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিনে ফুলদেয়নি উপজেলা আওয়ামী লীগ। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকটা দিবসে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন যথাযথ মর্যাদায় পুষ্পাস্তবক অর্পণ করেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের এমন উদাসীনতায় আমি চরম ব্যথিত।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল না দেয়াড় বিষটি আমাদের নজরে এসেছে। তাদেরকে মৌখিক ভাবে বিষয়টি অবহিত করলেও তারা এই ক্ষেত্রে উধাসীনতার পরিচয় দিয়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এড. আবুল কালাম আজাদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অসুস্থ্য তাই ফুল দিতে যেতে পারিনি। গত আরো তিনটি দিবসে আপনারা ফুল দেননি এমন অভিযোগ কতটুকু সত্য? এমন প্রশ্নে তিনি বলেন, আসলে বয়স হয়েছে আবার আমি জেলা শহরে থাকি। বিষয়টি সাধারণ সম্পাদক আমাকে অবহিত করেনি।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনুর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দীর্ঘ দিন ঢাকার একটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন বলেন, ‘মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ফুল না দেয়ার বিষয়টি আপনার কাছে জানতে পারলাম। একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com