শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন। কালের খবর

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন। কালের খবর

 

মিহিরুজ্জামান সাতক্ষীরা, কালের খবর : 
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা,বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এর পর সকাল ৭ টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকনভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেন। পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর পর সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসুচিরর উদ্বোধন করা হয়। সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। এর পর জেলা শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। এর পর এক একে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এর পর মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের উদ্যেগে সরকারী বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা ও ক্রীড়া অনুষ্ঠনের আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, ভবন ও প্রধান প্রধান সড়কে আলোক সজ্জা ও সাজ সজ্জাকরনের ব্যবস্থা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com