শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগরে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে ঐতিহাসিক গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়েছে আলোচনা সভা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। সহকারী বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা নিপা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু, মুরাদনগর থানার ওসি প্রবাস চন্দ্র ধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য লাখো শহিদের রক্তে রঞ্জিত হয়েছে পুণ্যভূমি। পাক-হানাদার বাহিনী ইতিহাসে কলঙ্কের সৃষ্টি করেছিল। রাতের আঁধারে মানুষের উপর আক্রমণ চালিয়ে নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছে। তাদের অপারেশন সার্চ লাইটের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে গ্রেফতার করেছিল ২৬শে মার্চ প্রথম প্রহরে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com