রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
চলনবিলে খিরার বাম্পার ফলন, খুশি কৃষকরা। কালের খবর

চলনবিলে খিরার বাম্পার ফলন, খুশি কৃষকরা। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধ, কালের খবর : অধ্যুষিত তাড়াশ,নাটোরের,সিংড়ায় চলতি বছরে ১৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের খিরা ও শসা চাষ করা হয়েছে। এ বছর প্রাকৃতিক দুর্যোগ না থাকায়, বীজ-সার এবং কীটনাশক সূলভমূল্যে পাওয়ায় খিরার বাম্পার ফলন হয়েছে। আশানুরুপ ফলন পাওয়ায় খুশি কৃষকরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর তাড়াশ,সিংড়া উপজেলার বিয়াশ, আয়েশ, ঠেংগাপাকুরিয়া, ডাহিয়া, সরিষাবাড়ী, গাড়াবাড়ী, পারিল, বড়গ্রাম, আজিমপুর, ক্ষীরপোতা, পিপুলশন গ্রামের মাঠের পর মাঠ যেদিকে চোখ যায় শুধু খিরা আর খিরা।

চলনবিলে ব্যাপক খিরা উৎপাদন হওয়ায় প্রতি মণ খিরা ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা আশা করছেন দাম আরও বৃদ্ধি পাবে।

উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, এ বছর ১ বিঘা জমিতে খিরার আবাদ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। আশা করছি খরচ বাদে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা লাভ হবে।

জসিম আলী, নাসির উদ্দীনসহ একাধিক কৃষক জানান, এলাকায় খিরা চাষের জন্য প্রতি বিঘা জমি ২০ হাজার টাকায় লিজ নেওয়া হয়েছে। কারণ, খিরা চাষ লাভবান হওয়ায় খিরা চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। আর যাদের নিজস্ব জমি আছে তারা আরও বেশি লাভবান হচ্ছেন।

চলনবিলের খিরা স্থানীয় বিয়াশ, সাঁতপুকুরিয়া, সিংড়া হাটে চাহিদা পূরণের পর প্রতিদিন ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, পাবনা, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com