শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ৩ কোটি টাকার সরকারি জমি দখল করে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন। কালের খবর

নবীনগরে ৩ কোটি টাকার সরকারি জমি দখল করে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন। কালের খবর

 

নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপ্লব নিয়োগী তন্ময়, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সময় অভিযান চালিয়ে ২টি মার্কেট ও একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম উচ্ছেদ অভিযান পরিচালনার প্রসঙ্গে সাংবাদিকদের জানান, নারায়ণপুরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিল একটি প্রভাবশালী চক্র । খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনটি দোকান ঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।জায়গাটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। পাশাপাশি আশপাশের সরকারি জায়গায় যাতে কেউ আর দোকান নির্মাণ না করে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com