শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুমিল্লায় নোংরা পরিবেশের জন্য এক প্রতিষ্ঠানকে সিলগালাসহ আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা। কালের খবর

কুমিল্লায় নোংরা পরিবেশের জন্য এক প্রতিষ্ঠানকে সিলগালাসহ আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা। কালের খবর

 

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা, কালের খবর :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোমল পানীয় (সফট ড্রিংকস) পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে সিলগালাসহ আরও দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৩ মার্চ দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লার সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান। সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ আনিছুর রহমান।

এ বিষয়ে বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর মিজান অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে সফট ড্রিংকস পাউডার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানে থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়।’
উপপরিচালক কে এম হানিফ বলেন, একই এলাকার মিয়াজি অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত চাল পণ্য মোড়কজাত ও বাজারজাত করে এবং বিএসটিআই ভেরিফিকেশন সনদ ছাড়াই ট্রাকওয়ে ব্রিজ স্কেল বাণিজ্যিক কাজে ব্যবহার করছিল। তাই এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।বে ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের আরেক প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই চাল, বিস্কুট, ব্রেড, কেক, ফার্মেন্টেড মিল্ক, রসমালাই মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com