সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
নবীনগরে ৫৭ বছর ধরে সংবাদপত্রের এজেন্ট মরহুম লোকমান চৌধুরীর স্মরণ সভা। কালের খবর

নবীনগরে ৫৭ বছর ধরে সংবাদপত্রের এজেন্ট মরহুম লোকমান চৌধুরীর স্মরণ সভা। কালের খবর

 

মো. কবির হোসাইন, ব্রাক্ষণবাড়িয়া, কালের খবর :

এমন জীবন তুমি করিবে গঠন , মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এই স্লোগানে নবীনগর উপজেলা প্রেসক্লাব গতকাল শুক্রবার (৮/৩) সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পাবলিক লাইব্রেরির কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খান জাহান আলী চৌধুরীর পিতা নবীনগরে ৫৭ বছর ধরে সংবাদপত্রের এজেন্ট ও পাঠক তৈরির অগ্রসৈনিক লোকমান হেকিম চৌধুরীর স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম,নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহবুব আলম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, কমরেড মোঃ ইসহাক, স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক জাকির হোসেন, মেঠোপথ সভাপতি ডিউক কাউসার, সাপ্তাহিক নবীনগরের প্রকাশক আব্বাস উদ্দিন হেলাল, স্থানীয় এমপির প্রেস সচিব আমির হোসেন, তাজুল ইসলাম মনা , সাংবাদিক মিঠু সূত্রধর সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
বক্তারা বলেন , নবীনগর ১৯৬৬ সাল থেকে জীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষের মাঝে সংবাদপত্র বিলিয়ে গেছেন লোকমান হেকিম চৌধুরী। বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে সাপ্তাহিক নবীনগর উদ্যোগে মরহুম লোকমান হেকিম চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com