সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
বিএনপির কথা জনগণ আর বিশ্বাস করে না” অর্থমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী। কালের খবর

বিএনপির কথা জনগণ আর বিশ্বাস করে না” অর্থমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি) বলেছেন, “বিএনপির কথা সাধারণ জনগণ আর বিশ্বাস করে না”। কেননা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই করতে পারে না। তারাও তো এক সময় ক্ষমতায় ছিল, তারা তো কিছুই করতে পারে নাই। টানেল করতে পারে নাই, পদ্মা সেতু করতে পারে নাই। কাজেই তাদের সকল আন্দোলন বিফলে গেছে।

বৃহস্পতিবার (৭মার্চ) উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্মুক্ত মঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগের আমলে সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের কথা ভেবেছেন। তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। প্রধানমন্ত্রী সবসময় দেশ নিয়ে নতুন নতুন ধারনা বের করছেন এবং তিনি যেটা করছেন সেটাতেই সফল হচ্ছেন”।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ভাবনা “গ্রাম হবে শহর” আজ বাস্তবায়ন হয়েছে। সন্ধ্যা হলেই এখন রাস্তায় সড়কবাতি জ্বলে। যখন চলাচল করবেন দেখবেন শহরের মতোই সড়কে বাতি জ্বলছে। এই অঞ্চলের মানুষ এখন সারারাত নির্ভয়ে চলাচল করতে পারে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহসিনুল হক প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com