শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে কৃষি কার্যক্রম পরিদর্শনে মার্কিন দূতাবাস প্রতিনিধি। কালের খবর

মুরাদনগরে কৃষি কার্যক্রম পরিদর্শনে মার্কিন দূতাবাস প্রতিনিধি। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও তানভির আহমেদ মুরাদনগরে উপজেলা কৃষি কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন । সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সাথে এ মতবিনিময় করেন তাঁরা।
মতবিনিময় কালে উভয়ে কৃষির নানা দিক নিয়ে আলোচনা করেন। এসময় ঢাকাস্থ মার্কিন প্রতিনিধি জেলেস্কি মুরাদনগর উপজেলার কৃষি কার্যক্রম সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন।
মতবিনিময় শেষে মিস সারাহ ও তার দল বি-চাপিতলায় এক কৃষক সভায় উপস্থিত হন। সেখানে সরিষা , গম , ও তিশির ফসলি জমি পরিদর্শন করেন। সরিষার বাম্পার ফলন দেখে মিস সারাহ কৃষকের প্রশংসা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার রিপন মিয়া, সুফি আহমেদ, মাইনুল হাফিজ বিজয়, টুম্পা দাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু বলেন, মার্কিন প্রতিনিধিরা সাক্ষাৎ শেষে কৃষি মাঠ পরিদর্শন করেন । সেখানে মাঠের ফসল ও আমাদের কৃষি কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com