মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
চোর চক্রের তিন সদস্য আটক দুটি মটরসাইকেল উদ্ধার কালের খবর

চোর চক্রের তিন সদস্য আটক দুটি মটরসাইকেল উদ্ধার কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে মটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করে আদালতে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চুরিকৃত মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার  ভোরে এস আই মোরশেদ আলমের নেতৃত্বে তঁার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজন চোরকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রামের রহিজ মুন্সীর ছেলে আশরাফুল মুন্সী, দেবিদ্বার উইজেলার সাইলচর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ মামুন, একই উপজেলার ভিংলাবাড়ী (পান্নারপুল) গ্রামের মোঃ আলমের ছেলে ইলিয়াছ হোসেন।
অভিযোগ ও পুলিশসূত্রে জানাযায়, গত ১০ ই ফেব্রুয়ারী রাত্রে নবীপুর (পূর্ব) ইউনিয়নের গুঞ্জুর গ্রামের মৃত গোপাল কৃষ্ণ দেবনাথের ছেলে প্রিয় লাল দেবনাথের মোটর সাইকেল তার নিজ বাড়ীর উঠান থেকে চুরি হয়। প্রিয় লাল দেবনাথ এ বিষয়ে আশরাফুল মুন্সীকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। ২৩ শে ফেব্রুয়ারী শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ এলাকা থেকে আশরাফুল মুন্সীসহ চোর চক্রের আরো দুই সদস্যকে আটক করেন মুরাদনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রিয় লাল দেবনাথের অভিযোগের ভিত্তিতে এস আই মোরশেদ আলম তার সঙ্গিয় ফোর্স নিয়ে আভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত দুটি মোটর সাইকেল উদ্ধার হলেও প্রিয় লালের মোটর সাইকেলটি উদ্ধার হয়নি। তবে সহসায় প্রিয় লালের মোটর সাইকেলটিও উদ্ধার হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com