শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নদীর মাঝখানে গাছ পড়ে নড়াইলের সাথে বসুন্দিয়া-বাঘারপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন”

নদীর মাঝখানে গাছ পড়ে নড়াইলের সাথে বসুন্দিয়া-বাঘারপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন”

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর : দীর্ঘ প্রায় একবছর যাবত নড়াইলের কলোড়া ইউনিয়নের আকদিয়া চর স্কুলের পাশের নদীর তীরের বড় বড় দুটি রেন্টি গাছ উপড়ে নদীর গতি পথ আকটে গেছে । আর এই কারণে দীর্ঘদিন ধরে নড়াইল শহরের সাথে নদী পথে বসুন্দিয়া – বাঘারপাড়া অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় ভাবে তারা নদী থেকে গাছ দুটি সরানোর চেষ্টা করে ব্যার্থ হয়েছে । পার্শ্ববর্তী বাজার কমিটির একজন সদস্য বলেন, নড়াইল শহরের সাথে নদী পথে বসুন্দিয়া বাঘারপাড়া সহ অন্যান্যে এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই নদী । কিন্তু গত কয়েক মাস ধরে নদীর মধ্যে গাছ দুটি পড়ে নৌকা ও ট্রলার গুলোর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলেন, প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ নৌকা ও ট্রলার যোগে নড়াইল সহ বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য আসেন কিন্তু এই বছর নদীর মধ্যে গাছ পড়ে থাকার কারণে যাতায়াতের ক্ষেত্রে চরম বিগ্নিত হচ্ছে । প্রায়ই দিন এই পথে কিছু ট্রলার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে দিন ভর আটকে থাকতে দেখা গেছে । ফলে দীর্ঘদিনে ও কর্তৃপক্ষ গাছ দুটি সরানোর ব্যাবস্থা না করায়, আফরা – তুলারামপুর দিয়ে ( নদী পথে) নড়াইল শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com