বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় কোন ওয়াজ মাহফিল বন্ধ হবে না – বাগডাঙ্গা হাইস্কুল মাঠে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বললেন নেতৃবৃন্দ ।

বাঘারপাড়ায় কোন ওয়াজ মাহফিল বন্ধ হবে না – বাগডাঙ্গা হাইস্কুল মাঠে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বললেন নেতৃবৃন্দ ।

✍️ সাঈদ ইবনে হানিফ ] এখন থেকে বাঘারপাড়া উপজেলায় আয়োজিত কোন ওয়াজ মাহফিল বন্ধ হবে না । পাড়ায় মহল্লায় মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যে থাকতে পারে কিন্তু ওয়াজ মাহফিল ও ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়ে কোন বিরোধ নয়। সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে এখন থেকে আমরা আগামী দিন গুলোতে এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ন আচরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই । ১৩ ফেব্রুয়ারী দুপুরে, যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ( ইসলামি সমাজ কল্যান সমিতি ) কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্য এসব কথা বলেন । কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর মাওলানা মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল- আমিন, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন, জনাব- কবির বিন ছামাদ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ গোলাম মোস্তফা, ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, প্রমূখ ঃ ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com