সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
ওসি মো: রেজাউল হকের নেতৃত্বে সেবা সপ্তাহ পালন করলেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ । কালের খবর

ওসি মো: রেজাউল হকের নেতৃত্বে সেবা সপ্তাহ পালন করলেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ । কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর :
’সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই শ্লোগানকে সামনে রেখে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন করেছে গাজীপুর রিজিওনের আওতাধীন নারায়ণগঞ্জ সার্কেলের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল সকাল ১০ থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার অধীন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হকের নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের (নারায়ণগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান চৌধুরী। এছাড়াও কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো: আবু নাঈম সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও হ্যালো এইপি অ্যাপের মাধ্যধে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহন সম্পর্কে সেবাগ্রহীতাদেরকে অবহিত করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক জানান, গত ১৩ ফেব্রুয়ারী থেকে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়েছে। ’সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই শ্লোগানকে সামনে রেখে আমরা জনসাধারনের সেবায় নিয়োজিত থাকবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com