শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন পাঁচ শিক্ষক। কালের খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন পাঁচ শিক্ষক। কালের খবর

 

নয়ন আলী, স্টাফ রিপোর্টার,  কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষককে সিনেট সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের ধারা ১৮(১)(ঝ) মোতাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত পত্রে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়কে আগামী তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ সিনেট। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন, বিধিমালা সমূহের অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত ও অনুমোদিত হয় সিনেটে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন প্রক্রিয়ার বিধিবদ্ধ সর্বোচ্চ এই পর্ষদে সদস্যগণ তিন বছর দায়িত্ব পালন করে থাকেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত সিনেট সদস্য ড. মো: ফখরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে আমাদের যে দায়িত্ব ও কর্তব্য তা যথাযথভাবে পালন করতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদগুলো সক্রিয় ভূমিকা পালন করলে প্রতিষ্ঠানে আইনের শাসন নিশ্চিত হয়। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সকল পর্ষদগুলোকে
কার্যকর করার উদ্যোগ নিয়েছেন, এজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com