সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
বিজিবি ৬৫ জন রোহিঙ্গা বোঝাই নৌকা বাংলাদেশে ঢুকতে দেয়নি। কালের খবর

বিজিবি ৬৫ জন রোহিঙ্গা বোঝাই নৌকা বাংলাদেশে ঢুকতে দেয়নি। কালের খবর

 

নূরুল আবছার, স্টাফ রিপোর্টার , কক্সবাজার, কালের খবর : মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ঢুকতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই নৌকায় ৬৫ জন রোহিঙ্গা পুরুষ (মিয়ানমারের নাগরিক) ছিলেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া-সংলগ্ন শূন্যরেখা থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজার ও বান্দরবান সীমান্তে গত বছর থেকে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গোলাগুলির ঘটনা ঘটে আসছে। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। তবে এসব ঘটনাকে কেন্দ্রে করে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যাতে এ সমস্যা কেন্দ্র করে নতুন করে কোনো ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরের দিকে একটি কাঠের নৌকাবোঝাই ৬৫ জন রোহিঙ্গার দলকে নাফ নদীর শূন্যরেখা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নৌকাটিতে সবাই পুরুষ ছিলেন। পরে নৌকাটি মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়।

বিজিবির অধিনায়ক বলেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তাঁরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com