শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
তাড়াশে লোকালয়ে ঘুরছে সাদা হনুমান। কালের খবর

তাড়াশে লোকালয়ে ঘুরছে সাদা হনুমান। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশের পৌর এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি সাদা হনুমান। উৎসুক জনতার মধ্য বসে কলা ও পাউরুটি খেয়ে সময় কাটাচ্ছে সে। বেশি মানুষ দেখলেই ভয় পেয়ে লাফিয়ে দূরে সরে যাচ্ছে হনুমানটি। একস্থানে বেশিক্ষণ থাকছে না। গত দু’দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি এবং বাগানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।

সরেজমিনে রোববার সকালে তাড়াশ পৌর বাজারে দেখা গেছে হনুমানটি বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটিকে স্থানীয় লোকজন খাবার দিচ্ছে। লোকজনের সাথে অনেকটা বন্ধুত্ব হয়ে গেছে হনুমানের। মানুষের কাছে গিয়ে গ্লাসে পানি পানসহ খাবার খেতেও দেখা গেছে। হালকা হলুদ ও সাদা রঙের হনুমানটি দেখতে ভিড় জমায়েত হচ্ছে। তবে, হঠাৎ করে এ হনুমান কোথা থেকে এলো সে প্রশ্ন সবার।
তাড়াশ পৌর এলাকার বাসিন্দা ও তাড়াশ প্রেসক্লাবের পিয়ন আব্দুল মজিদ বলেন, ‘বাজারের মধ্যে অনেক লোকজনের মাঝেই সাদা রঙের হনুমানটি বসে খাবার খাচ্ছে। মানুষের সাথে সখ্যতা গড়ে উঠেছে। আবার কারো মাথায় হনুমানটি হাত বুলিয়েও দিচ্ছে।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, ‘গতকাল থেকে তাড়াশে মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান খাবারে সন্ধানে ট্রাকে চেপে বসে বিভিন্ন এলাকায় চলে আসে। পরে ফিরে যাবার পথ হারিয়ে ফেলে। তবে সবাইকে হনুমানটিকে বিরুক্ত না করার জন্য অনুরোধ করা হচ্ছে। সময় মতো হনুমান নিজেই ফিরে যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com