শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কক্সবাজারের টেকনাফে দু’টি মেছো বাঘ উদ্ধার। কালের খবর

কক্সবাজারের টেকনাফে দু’টি মেছো বাঘ উদ্ধার। কালের খবর

 

নুরুল আবছার, স্টাফ রিপোর্টার কক্সবাজার, কালের খবর : টেকনাফে দু’টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউপির ডেগিল্যার বিল গ্রামের একটি স’মিলের গাছের আড়ালে বাঘ দুটি দেখতে পান স’মিলের কর্মীরা।এরপর স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে উপকূলীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা মেছো বাঘ দুটি উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন।

টেকনাফ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা বশির আহমদ জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে মেছো বাঘ দুটি উদ্ধার করেন তারা। বর্তমানে মেছো বাঘের বাচ্চা দুটিকে ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে এবং শিগগিরই মেছো বাঘ দুটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারণে বিপন্ন মেছো বাঘ গুলো লোকালয়ে ঢুকে পড়ছে বলে ধারণা করেন এই বন কর্মকর্তা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com