সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর আলম সরকারকে ফুলেল শুভেচ্ছা দিলেন বাইশ ইউপি সচিব। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধু মুরালের সামনে ফুলের তুরা দিয়ে তারা ওই শুভেচ্ছ জানায়।
শুভেচ্ছা গ্রহন করে নবনির্বাচিত সংসদ সদস্য এমপি জাহাঙ্গীর আলম সরকার সচিবদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনার যাবতীয় কাজ পরিচালনা করেন সচিব। আপনারা ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে বাজেট তৈরি থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন পর্যন্ত অনেক রকম দায়িত্ব পালন করে থাকেন।
সর্বোপরি দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ পদার্পণে প্রথম কাজই হচ্ছে জন্ম নিবন্ধন। এক্ষেত্রে আপনাদের অক্লান্ত পরিশ্রম অনস্বীকার্য।
শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার দাশ (সচিব আকুবপুর ইউনিয়ন), সেক্রেটারী মো.জাকির হোসেন (সচিব আন্দিকোট ইউনিয়ন),সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দম হোসেন (সচিব পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়ন পরিষদের সচিব মো.নাঈম সরকার, টনকি ইউনিয়ন পরিষদের সচিব মো.কবির হোসেন, দারোরা ইউনিয়ন পরিষদের সচিব কাজী তাজুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমান, বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জালাল আহমেদ ভ‚ইয়া, ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সচিব লিটন চন্দ্র দাশ, জাহাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. সহিদুল ইসলাম, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মো. ফজলুল হক, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব শ্রী দিলীপ চন্দ্র রায়, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইসমাইল হোসেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো.ইউসুফ আলী, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের সচিব মো.কামাল হোসেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রফিকুল ইসলাম, কামাল্লা ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন, চাপিতলা ইউনিয়ন পরিষদের সচিব শাহবাজ রাজিব, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মো. মোজাম্মেল হক, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব শাহ জালাল, পূর্বধৈইর পূর্ব মো. সোহরাব হোসেন, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সচিব কাজী জাফর আহমেদ প্রমুখ।