সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
শাহজাদপুরে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশাযাত্রী মা ও মেয়ের। কালের খবর

শাহজাদপুরে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশাযাত্রী মা ও মেয়ের। কালের খবর

 

নয়ন আলী, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উপজেলার মাদলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সূত্রধরের স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাদের মেয়ে ইচ্ছামনি (৭)। আহতরা হলেন, সুধীন সূত্রধরের অপর মেয়ে কথা মনি (১৩), নিহত মিতু বিশ্বাসের বোন পলি বিশ্বাস (১৮), কাদাই বাদলা গ্রামের বাবলু মিস্ত্রির স্ত্রী অরুনা মিস্ত্রি (৫০), তার ছেলে সৌরভ মিস্ত্রি (২০) এবং অটোরিকশা চালক তাইমুল (২৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, পাবনা থেকে শাহজাদপুরগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস মাদলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত এক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা মিতু বিশ্বাস। আহত হন অটোরিকশা চালকসহ আরও ৬ জন যাত্রী। স্থানীয়রা তাদের ‍উদ্ধার করে পোতাজিয়া ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে শিশু ইছামনি মারা যায়।

শাহজাদপুর থানার এসআই রঞ্জু মিয়া বলেন, আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। অপরজন পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com