বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র উদ্যেগে মতবিনিময় সভা ও চট্রগ্রাম জেলা কমিটি ঘোষনা। কালের খবর

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র উদ্যেগে মতবিনিময় সভা ও চট্রগ্রাম জেলা কমিটি ঘোষনা। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর :

“বাংলাদেশ সাংবাদিক ক্লাব”কেন্দ্রীয় স্হায়ী কমিটির উদ্যেগে মতবিনিময় ও চট্রগ্রাম জেলা কমিটি গঠন বিষয়ক অনুষ্ঠান, সকাল ১০ ঘটিকার সময় ক্লাব’র বিশেষ কার্যালয় অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সাংবাদিক মো: ইব্রাহীম খলিল’র সভাপতিত্বে ও দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ও “দৈনিক অপরাধ অনুসন্ধান” পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক এবং “মোভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড’র” ব্যবস্হাপনা পরিচালক মো: খলিলুর রহমান, ক্লাব’র কেন্দ্রীয় স্হায়ী কমটির মহাসচিব এম নজরুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান, মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার,

সভায় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য ইব্রাহিম খলিল,দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার,চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও স়ংগঠক মোঃ আবুল খায়ের, নব কন্ঠের প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন মোল্লা, দৈনিক অপরাধ অনুসন্ধান এর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মানব সময়ের রিপোর্টার মোঃ হানিফ, মোঃ মনির হোসেন, সাংবাদিক মুঃ নূরনবী,মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সদস্য মোঃ ফিরোজ আল মামুন প্রমূখ ।

সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম, নজরুল ইসলাম খান।
সভাপতি হিসেবে মো: ইব্রাহীম খলিল ও
সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদসহ ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটি গঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনকৃত সাংবাদিকদের সংগঠন। নতুন কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলম সৈনিক। ন্যায়ের পক্ষে আপনাদের কলম চলবে। এতে কোনো বাঁধা এলে “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” চট্টগ্রাম বিভাগসহ বাংলাদেশের সকল জেলায় সবসময় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে ইনশাল্লাহ।

পরিশেষে জেলা কমিটির সভাপতি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে‌ মতবিনিময় সভা সমাপ্ত ঘোষনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com