রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াশ পৌরসভা প্রেস ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

তাড়াশ পৌরসভা প্রেস ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : গৌরব ঐতিহ্যে ও গণমাধ্যম কর্মীদের ঐক্যর সেতুবন্ধন প্রেসক্লাব। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১ম বছর পেরিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৬ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া, কেককাটার মধ্যে দিয়ে তাড়াশ পৌরসভা প্রেসক্লাবের এর ২য় প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। ক্লাবের সভাপতি মোঃ শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ডা: মোহাম্মদ আব্দুল আজিজ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু,ও সিনিয়র সাংবাদিক মোঃ মুন্না হুসাইন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com