রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বিটিভিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালিকাভুক্ত হওয়ায় উপাচার্যের অভিনন্দন জ্ঞাপন। কালের খবর

বিটিভিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালিকাভুক্ত হওয়ায় উপাচার্যের অভিনন্দন জ্ঞাপন। কালের খবর

 

নয়ন আলী, স্টাফ রিপোর্টার, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পনেরো শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তালিকাভূক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ-সময় সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ উপস্থিত ছিলেন। বিটিভিতে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, নতুন একটি বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমরা তোমাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, এতে আমি আনন্দিত এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গর্বিত হয়েছে। তোমাদের মধ্যে যে অসীম সম্ভাবনা আমি দেখেছি, তা থেকে আমি আশা করছি, দেশ অদূর ভবিষ্যতে একঝাঁক গুণী শিল্পীকে পাবে। শিল্পিত মানস গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিল্পের চর্চায় নিজেদের নিয়োজিত রাখার যে সংকল্প তোমাদের মধ্যে দেখতে পাই, তাতে আমরা আশাবাদী হই। তোমাদের মাধ্যমে শুদ্ধ সংগীতের চর্চা আরও প্রসারিত ও বিকশিত হোক এই আমাদের প্রত্যাশা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com