সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
তাড়াশে কলেজ পরুয়া তরুণী পুরুষে রূপান্তরিত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। কালের খবর

তাড়াশে কলেজ পরুয়া তরুণী পুরুষে রূপান্তরিত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী তমা সরকার নামে কলেজ পড়ুয়া ১৮বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল হক।

তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। গতকাল বুধবার সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তমাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে বিষয়টি নিজ চোখে দেখার জন্য এলাকার কৌতুহল মানুষেরা প্রচন্ড ভীড় জমিয়েছে। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। তরুনী তমা সরকার বলেন, গত ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজ লজ্জার ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এ ভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে তমা রাজশাহীতে আলহাজ্ব সুজা-উজ দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। এরই মাঝে তমার শারীরিক পরিবর্তনের বিষয়টি তার কাছের সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি জানান।

তমার বাবা-মা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে মেডিকেল পরিক্ষা করে আরো ভাল ভাবে ছেলেতে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই। তমার মা শিখা রানী জানান, তিনি নিজে অনাবৃত করে দেখেছেন মেয়েকে তার শারীরিক পরিবর্তন ঘটেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রুপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com