রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিক্ষামন্ত্রী ও রবীন্দ্র উপাচার্যের শুভেচ্ছা বিনিময়। কালের খবর

শিক্ষামন্ত্রী ও রবীন্দ্র উপাচার্যের শুভেচ্ছা বিনিময়। কালের খবর

 

নয়ন আলী, কালের খবর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শুভেচ্ছা বিনিময় করেন।

১৫ জানুয়ারী ২০২৪ (সোমবার) বিকাল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকাতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য প্রফেসর শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবগত করেন। এ সময় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থটি শিক্ষামন্ত্রীকে উপহার দেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও অর্জন সম্পর্কে অবগত হয়ে শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা জ্ঞাপন করেন। শিক্ষামন্ত্রী নিজ থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের বিষয়ে কথা বলেন এবং অচিরেই কার্যকরী ব্যবস্থা নেবেন বলে জানান।

রবি উপাচার্য ড. শাহ্ আজম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আগমনের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আগমনের অভিপ্রায় ব্যক্ত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com