সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
সরিষার ভালো ফলনের আভাস, আশায় বুক বেঁধেছেন তাড়াশ উপজেলার কৃষকগণ। কালের খবর

সরিষার ভালো ফলনের আভাস, আশায় বুক বেঁধেছেন তাড়াশ উপজেলার কৃষকগণ। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন,
তাড়াশ,সিরাজগঞ্জ, কালের খবর : 

তাড়াশ উপজেলার দিগন্তজুড়ে সরিষা চাষের চোখজুড়ানো এক দৃশ্য মাঠের পর মাঠ হলুদে একাকার।
তাড়াশ উপজেলায় সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়।
অনেক মাঠেই এখন সরিষা দানা বাঁধতে শুরু করেছে, আবার কোথাও পুরোদমে ফুল ফুটতে শুরু হয়েছে। মাঠজুড়ে সরিষার ভাল ফলনের আভাস দেখে নতুন আশায় বুক বেঁধেছেন কৃষক।

তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালীর মাঠ ঘুরে দেখা যায়, এলাকাসহ বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদ আর হলুদ। দু’চোখ যেদিকে যায় সেদিকেই সরিষার হলুদ রঙের ফুল। একদিকে চলন বিলের মাঠজুরে অন্যদিকে সরিষা ফুলের হলুদের সমারোহ। চলন বিলের এমন সৌন্দর্য উপভোগে প্রতিদিন এসে ভিড় জমাচ্ছেন মানুষ। মনোরম দৃশ্যের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দী করছেন।

তাড়াশ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৭ হাজার ৫০৯ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের কৃষক আবুল মিয়া জানান, এ বছর ১৫ কাঠা নিচু জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। গতবছরও প্রায় ১০ কাঠা জমিতে সরিষা চাষে লাভ হওয়ায় এবছর আরও বেশি জমিতে আবাদ করেছেন। আশা করছেন, প্রতি কাঠায় ৫০ থেকে ৬০ কেজি করে সরিষা পাবেন।

তাড়াশ সদর উপজেলার বিনোতপুর এলাকার সরিষা চাষি আব্দুল ছামাদ বলেন, অন্যান্য কৃষকদের কথায় আগ্রহী হয়ে গত বছর তিনি প্রাথমিকভাবে দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন। সরিষার ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বোরো চাষের আগে সরিষা চাষ করতে পারায় কৃষকরা অধিক লাভবান হয়েছে। যার ফলে সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। সরিষা চাষে উৎসাহিত করতে আমরা কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদান করে করছি।

তিনি আরও জানিয়েছেন, সরিষা আবাদে রোগ বালাইয়ের খুব একটা আক্রমণ হয় না এবং শ্রম ও খরচ কম হওয়ায় চাষিরা অধিক লাভবান হচ্ছেন। আমরা বারি-১৭, বারি-১৮, বারি-৯ এ সকল উচ্চফলনশীল জাতের সরিষার আবাদের পরামর্শ দিচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com