শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লা-৩ মুরাদনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হয়েছে। গতকাল শনিবার মুরাদনগর উপজেলায় কবি নজরুল মিলনায়তনে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার । তিনি গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন। শপথের পর প্রথম কর্মসূচি ছিল কম্বল বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, কুমিল্লা (উওর) জেলা আ’লীগের (সাবেক) শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কামাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ বাশার খান, রামচন্দ্রপুর উঃ ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন সরকার, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন সরকার, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল ভূইয়া, এছাড়াও উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।এ সময় তিনি সিএনজি ও অটোরিকশা থেকে জিভি নামক চাঁদা বন্ধ করেছি। তাছাড়া মাদক, সন্ত্রাস, বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করেন।