শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার নির্বাচিত। কালের খবর

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার নির্বাচিত। কালের খবর

 

মোঃ আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ঈগল প্রতীক নিয়ে ১১ হাজার ৯ শত ৫৭ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন।
১৪৮টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ফলাফল স্থগিত রেখে ১৪৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষনা করা হয়। এর মধ্যে ঈগল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার পেয়েছেন ৮৩ হাজার ৯ শত ৭১ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই আসনের দুই বারের সাংসদ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।
এ আসনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার (ঈগল) প্রার্থী জয়লাভ করায় এখানকার আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা বেশ উল্লাসিত ও আনন্দিত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com