সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
মুরাদনগরে সতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলা। কালের খবর

মুরাদনগরে সতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলা। কালের খবর

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলা মাদ্রাসা এলাকায় জাহাঙ্গীর আলম সরকারের ঈগল মার্কা সমর্থকদের উপর হামলা করেছে নৌকার সমর্থকরা।

সকাল ১০ টার দিকে পরমতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির স্ট্রাইকিং ফোর্স।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে পরমতলা মাদ্রাসা এলাকায় বাজার করতে যান একই গ্রামের নজরুল,  রফিক খান, কাইউম, রিপনসহ কয়েকজন।

এসময় মাদ্রাসা এলাকার রাসেল মেম্বার, আরাফাত, মির্জা হেলাল ও সাইফুল তাদের উপর চড়াও হয়।

তাদেরকে এলাকা ত্যাগ করতে বলে। তারা কারন জিজ্ঞেস করলে এরা ধাক্কা দিয়ে কাইউম, রিপনকে বের করে দেয়। এক পর্যায়ে তারা কাইউমকে মারধর করে। স্লোগান দিতে থাকে নৌকা ছাড়া কাউকে এলাকায় থাকতে দেয়া যাবে না।

পরবর্তীতে খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদ আহামেদের নেতৃত্বে বিজিবির স্ট্রাইকিং ফোর্স  ঘটনাস্থলে আসেন।

হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পায়নি।

ফরিদ আহামেদ বলেন সুষ্টু নির্বাচনের ব্যাপারে প্রশাসন বদ্ধ পরিকর।  কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com