শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুন্ডে বজলুর রহমান নামে যুবলীগ নেতা খুন। কালের খবর

সীতাকুন্ডে বজলুর রহমান নামে যুবলীগ নেতা খুন। কালের খবর

 

সীতাকুণ্ড, চট্রগ্রাম, কালের খবর :
নিহত বজলুর রহমান ওই গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঘাতক মামাতো ভাই একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে তৌহিদ।

স্থানীয়রা জানিয়েছে, মামাতো-ফুফাতো ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। তৌহিদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাঁর বাড়িতে আসার খবর পুলিশকে জানাতেন বলে ফুফাতো ভাই বজলুর রহমানকে সব সময় সন্দেহ করতেন। এসব কারণেই তোহিদ অতর্কিতভাবে এলোপাতাড়ি কোপালে বজলুর রহমানের হাতের কব্জি আলাদা হয়ে যায়। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন, ঘাতক তৌহিদ ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল হিংস্র প্রকৃতির ছিলেন সামান্য কারণেই তিনি মানুষের উপর ঝাঁপিয়ে পড়তেন। ২০০৫ সালে একটি জীবিত গর্ভবতী গরুর পা কেটে নিয়ে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, মূলত সম্পদের বিরোধ ও পুলিশকে তার খবর জানানোর বিষয় নিয়ে সন্দেহ থেকেই বজলুর রহমানকে খুন করে তৌহিদ। তার নামে সীতাকুণ্ড মডেল থানায় ডাকাতি মামলা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com