শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
জনতার মঞ্চ ফাউন্ডেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ উদ্বোধন। কালের খবর

জনতার মঞ্চ ফাউন্ডেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ উদ্বোধন। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : রাজধানী ঢাকার মুগদা থানাধীন এলাকার ‌‌’জামিআ শামসুল উলুম দারুসসুন্নাহ মাদ্রাসা’র প্রায় শতাধিক এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতার্ত অসহায় ছাত্রদের মাঝে শুক্রবার ১৫ ডিসেম্বের ২০২৩ এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনতার মঞ্চ ফাউন্ডেশন-এর লন্ডন প্রবাসী প্রধান উপদেষ্টা ওমর ফারুক এবং প্রধান পৃস্টপোষকতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া।

সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক তার বক্তব্যে বলেন, এতিম ছাত্রদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই সুভাগ্যবান মনে করছি। আমি মনে করি এই শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণের মাধ্যমে দরিদ্র এতিম ছাত্রদের মাঝে কিছুটা হলেও শীতের কস্ট থেকে স্বস্তি এনে দিবেন। জনতার মঞ্চ ফাউন্ডেশন-এর এমন মহতি কর্মকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। পাশাপাশি সংগঠনের চলমানধারা অব্যাহতি থাকবে বলে আমি আশা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি সর্বদা জনতার মঞ্চ ফাউন্ডেশনের পাশে থাকবো এবং এই সংগঠনটি আজ সাত বছরে অতিক্রম করেছে। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনটিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মিলেমিশে কাজ কাজ করার আহবান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমরা চেষ্টা করি সমাজের অন্যান্য মানুষের মতো অসহায়, সুবিধাবঞ্চিত এতিম মানুষরাও শীতকে যেনো সুন্দর ভাবে উপভোগ করতে পারেন। আমরা চাই তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হোক তাই আমাদের এ সামান্য প্রয়াস। আমরা প্রতিবছর আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আর এবার ছিল আমাদের সংগঠন‌‌‌ ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বরাবরের মতো বাবুল ভূঁইয়া আরো বলেন, আমাদের ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই , মানুষ হয়ে যেনো মানুষের পাশে দাঁড়াতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং চাওয়া। আমাদের এই পথচলায় সকল সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা ‘ সংগঠনের পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই। সামনের দিনগুলোতেও সবাই ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘এর পাশে থাকবেন, পথ দেখাবেন এটাই প্রত্যাশা করছি।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক এম আই ফারুক আহমেদ, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আল-আমীন, সদস্য সচিব মোঃ সাইমন, সংবাদ বিষয়ক সম্পাদক, বাবুল ব্যাপারী, দপ্তর সম্পাদ, আবদুল মালেক আজাদ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। পরে সংগঠনের সাথে জড়িতদের সহ দেশবাসীর জন্য দোয় করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com