রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

 মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর :
linkedin sharing button
‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

‘নির্বাচনে আপনারা কেউ ঝগড়া করবেন না। নৌকা মার্কায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’ বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আব্দুর রউফ মিয়া বলেন, আগামী ৭ তারিখের নির্বাচনে আপনারা কেউ ঝগড়া করবেন না। বিএনপি নির্বাচনে আসেনি। শুধু আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছা না করেন তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ আওয়ামী লীগের দুইটা প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে আমাদের এমপি হবে।

এছাড়া আব্দুর রউফ মিয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচন পরিচালনা কমিটি গঠনে বাধা প্রদানের একটি অভিযোগ জমা পড়েছে। এ বিষয়ে তাকে শোকজও করা হয়েছে।

এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মিয়া গণমাধ্যমকে বলেন, ভিডিওতে আমার বক্তব্য কেটে কেটে প্রচার করা হয়েছে। আমি নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন এ কাজ করেছে।

ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন সাংবাদিকদের বলেন, নির্বাচনে যেকোনো ভোটার ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। বিএনপিকে ভোট দিতে কেন্দ্রে না আসার ব্যাপারে মন্তব্য করা সভাপতির ঠিক হয়নি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়া ফতেপুর ইউপি চেয়ারম্যানের একটি ভিডিও সম্পর্কে আমি অবগত। বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শোকজের বিষয়ে টাঙ্গাইল-৭ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ মল্লিকা বসাক বলেন, আমাদের সরাসরি কথা বলা নিষেধ। আপনি আমাদের দপ্তরে এসে আমার স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আর নৌকার মনোনয়নবঞ্চিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আব্দুর রউফ মিয়া ২০১৭ সালে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচিত হন। এরপর তিনি ওই বছরের ২০ আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত এমপি মো. একাব্বর হোসেনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরে ২০২১ সালে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি দীর্ঘদিন ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় সরকারবিরোধী বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com