শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাগুরার শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি। কালের খবর

মাগুরার শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি। কালের খবর

 

মাগুরা প্রতিনিধি, কালের খবর  :
মাগুরার শ্রীপুর উপজেলার চরশ্রীপুর গ্রামে ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিবেশী নিশিকান্ত মন্ডল।

শুক্রবার নিশিকান্ত মন্ডলের জমি দখল ও তিনি ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩১) করেছেন।

সাধারণ ডায়েরি সুত্রে জানা যায় , শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের বাসিন্দা সুকুমার বিশ্বাসের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি নিশিকান্ত মন্ডলের। গত মঙ্গলবার (২৮নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার দিকে চরশ্রীপুর গ্রামে নিশিকান্ত মন্ডলের বাড়ির পূর্ব পাশে পুকুরের ধারে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয় নিশিকান্ত মন্ডলের। একপর্যায়ে ইন্দ্রজিৎ নিশিকান্ত মন্ডলসহ তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

নিশিকান্ত মন্ডল আইনগত সহযোগিতা পাওয়ার জন্য ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শুক্রবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, আমার বিরুদ্ধে নিশিকান্ত মন্ডল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি করেছেন।

এবিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত)গৌতম কুমার ঠাকুর এঘটনার বিষয়ে কোন মন্তব্য করেননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com