শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
নবীনগরের মেঘনা নদীতে নৌ-ডাকাতির ঘটনায় জড়িত ২জনকে আটক করে সলিমগঞ্জ নৌ-পুলিশ । কালের খবর

নবীনগরের মেঘনা নদীতে নৌ-ডাকাতির ঘটনায় জড়িত ২জনকে আটক করে সলিমগঞ্জ নৌ-পুলিশ । কালের খবর

 

কালের খবর ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ- নরসিংদী নৌ- রুডে মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় জড়িত ২ ডাকাতকে আটক করেছে সলিমগঞ্জ নৌ-পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। এসময় যাত্রীদের কাছ থেকে নিয়ে যাওয়া দুটি মোবাইল ও দুটি সিম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি (দক্ষিণপাড়া) স্থায়ী বাসিন্দা মিরাজুল ইসলামের ছেলে মোঃ হানিফ (২৩), চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ উপজেলার পূব লাড়ুয়া গ্রামের (নতুন বাজার ১নং ওয়ার্ড) বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মোঃ হাবিবুর রহমান(২২),বর্তমানে সে নারায়ণগঞ্জের জালকুড়ি( দক্ষিণপাড়া) নূরুল গাজী সাহেবের বাড়িতে বসবাস করেন।

সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক
কাউসার মাতব্বর, নৌ-ডাকাতির ঘটনায় দুইজন আটক বিষয়টি নিশ্চিত করে বলেন, (গত ১৮ এপ্রিল) মুরাদনগর গ্রামের প্রায় ৫০-৬০ জন যাত্রী ঈদের কেনাকাটার জন্য বকুল মিয়া মাঝি ট্রলারে করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ট্রলারটি সলিমগঞ্জ ও মুরাদনগর সীমানায় মেঘনা নদীর চারটি শাখার সংযোগস্থলে পৌঁছালে একটি স্পিডবোট এসে গতিরোধ করে। এ সময়১৭-১৮ জনের একদল ডাকাত স্পিডবোট থেকে নেমে যাত্রীদের দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। আটক দুই ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com