মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর

সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর

 

নয়ন আলী শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। এই আসনে ক্ষমতাশীন দলের ১১ নেতা এমপি পদে মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন। দলের সভাপতি ও নির্বাচনী বোর্ড সকল প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে রবিবার বিকেলে সিরাজগঞ্জ-৬ আসনে সাবেক সংসদ সদস্য মোঃ চয়ন ইসলাম’কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হিসেবে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামীলীগ।

দলীয় সুত্রে জানা গেছে, যে সমস্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, দলে সময় দিতে পারেনি, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, জনবিচ্ছিন্ন, বিতর্কিত, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হয়নি। এবার মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, মেধাবী ও জনবান্ধব নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে।

মোঃ চয়ন ইসলাম উচ্ছ্বোসিত হয়ে বলেন, আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সহ নির্বাচনী আসনের সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে যেন সক্রিয় ভূমিকা পালন করতে পারি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com