শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে তেল চুরি সন্দেহভাজন ৪জন আঁটক। কালের খবর

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে তেল চুরি সন্দেহভাজন ৪জন আঁটক। কালের খবর

 

পি কে রায়, স্টাফ রিপোর্টার, কালের খবর :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে তেল ‍চুরির ঘটনা ঘটনায় সন্দেহভাজন ৪জন আঁটক করেছে পুলিশ।

গত শুক্রবার (২৪ নভেম্বর) উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরুশাডাঙ্গা এলাকায় এই তেল চুরির ঘটনাটি ঘটেছে। এঘটনায় সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিষয়টি জানতে পেরে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদসহ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, শুক্রবার ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড সেন্সরের মাধ্যমে বুঝতে পারে বাংলাদেশ সীমান্তে পাইপলাইন লিকেজ হয়েছে। পরে বাংলাদেশের পার্বতীপুর অয়েল হেড ডিপোতে বিষয়টি জানালে তারা দ্রুত পাইপলাইন চেক করতে থাকেন।
একপর্যায়ে তারা চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরুশাডাঙ্গা এলাকায় দেখতে পান মাটি ভেঁজা। তখন সেখানে পুলিশের উপস্থিতিতে লাইনম্যানরা মাটি খুঁড়ে দেখতে পান তেলের পাইপ ফুটো করা এবং সেটা ক্লীপ দিয়ে বন্ধ করা।

এবিষয়ে চিরিরবন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরিফুল হক বলেন, “দিনাজপুর জেলা প্রশাসক মহোদয় স্যার ও এসপি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডকে ইতোমধ্যেই অবগত করা হয়েছে। ভারত থেকে ইঞ্জিনিয়ার ও লাইনম্যান আসতেছে”।

পার্বতীপুর হেড অয়েল ডিপোর ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থল আমাদের এরিয়ার মধ্যে নয়। কিছু ব্যক্তি ড্রিল করে পাইপলাইন থেকে তেল নেওয়ার চেষ্টা করে। সেন্সরে ধরা পড়লে তা বন্ধ করে দেওয়া হয়”।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বলেন, “বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরি হয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ৬ ফুট গর্ত করা হয়েছে। মূল পাইপটি ফুটো করে তাতে স্ক্রু লাগানো হয়েছে। সেখান থেকে একটি পৃথক চিকন পাইপ লাগানো হয়েছে। ধারণা করা হচ্ছে সেই পাইপ দিয়ে তেল সরানো হয়েছে। এ ঘটনায় জমির মালিক, ইরি সেচ দেওয়া শ্যালো মেশিনের মালিক, প্রতিষ্ঠানের ২ জন লাইনম্যানসহ মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আঁটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলমান”।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com