রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাঘারপাড়ায় হাইব্রিড ধাঁন (১৬ হাজার উনিশ) ফলন দেখে আগ্রহ বেড়েছে কৃষকদের। কালের খবর

বাঘারপাড়ায় হাইব্রিড ধাঁন (১৬ হাজার উনিশ) ফলন দেখে আগ্রহ বেড়েছে কৃষকদের। কালের খবর

 

✍️প্রতিবেদক সাঈদ ইবনে হানিফ, কালের খবর : — যশোরের বাঘারপাড়ায় এবছর কৃষকরা নতুন জাতের হাইব্রিড ধাঁন ১৬ হাজার ১৯ চাষ করে বাম্পার ফলন পেয়েছে । ফলে আগামীতে কৃষকদের মধ্যে এই ধান চাষের আগ্রহ দেখা দিয়েছে । খবর নিয়ে জানা গেছে, অনেকটা আটাশ ২৮, জাতের মত এই ধান কিছুটা লম্বা । গাছ মোটা এবং আড়াই থেকে তিন ফুট উচ্চতার গাছের প্রতিটি বাইলে ঘন ধানের গাথুনি। ফলন প্রতি শতকে ২৫- ৩০ কেজি। যা অন্যান্যে ধানের থেকে বেশি । কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নতুন এই ধাঁনের রোগ বালা অনেক কম তাই উৎপাদন খরচ ও কম। উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কৃষক ইকবাল কবির বলেন, গত বছর তাদের মাঠে মাত্র একজন কৃষক এই ধাঁন চাষ করেছিল। ভালো ফলন দেখে এই বছর তাদের মাঠে চারজন কৃষক ৮- ৯ বিঘা জমিতে নতুন জাতের হাইব্রিড (ষোল হাজার উনিশ) ধাঁন চাষ করে । তারা বলেন, এবছর ধাঁনে বিভিন্ন ধরনের রোগবালাই এবং পোকার আক্রমণে কৃষক অনেকটা নাজেহাল হলেও এই ধাঁনে পোকার আক্রমণ ও রোগ বালা কম ছিল। ঘোষনগর গ্রামের কৃষক সেলিম হোসেন, বাগডাঙ্গা গ্রামের লাভলু , ইকবাল কবির শরিফুল ইসলাম বলেন, ৪৮ শতকের বিঘায় ৩৫-৩৬ মন করে ধাঁন হয়েছে । যা অন্য ধাঁনের তুলনায় বিঘা প্রতি ১০-১৫ মন বেশি । কৃষক ইকবাল কবির বলেন, বাজারে নিয়ে ১১৭০/- টাকা (মন) দরে বিক্রি করেছি । কৃষকরা বলেন, দামে কিছুটা কম হলেও ফলন বেশি এবং উৎপাদন খরচ কম তাই আগামীতে এই ধাঁন চাষে কৃষকদের আগ্রহ দেখা দিয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com