সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
জামালপুরের সরিষাবড়িতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন,আহত-৪। কালের খবর

জামালপুরের সরিষাবড়িতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন,আহত-৪। কালের খবর

কাজি ফারুক, সরিষাবাড়ি(জামালপুর)প্রতিনিধি, কালের খবর : জামালপুরের সরিষাবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন বগি পুড়ে যায় এবং ৪জন যাত্রী আহত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সরিষাবাড়ী তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে এসে রোববার মধ্যরাত ১ঃ০৭মিনিটে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছায়,তিন মিনিট অপেক্ষা করে ছেড়ে যাওয়ার প্রাক্কালে ট্রেনের শেষাংশের প্রথম শ্রেণি ‘ক’ বগিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
পরে এ সংবাদ সরিষাবাড়ী ফায়ার সার্ভিসকে অবগত করলে, তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে আগুন নিবানোর চেষ্টা চালায়,প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, ট্রেনে আগুন লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে ১:২০ মিনিটে পৌঁছাই এবং আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনি। আগুনে একটি বগীর আংশিক আর দুইটি বগীর সম্পূর্ণ পড়ে গেছে।
রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম জানান রাত ১:০৭ মিনিটের সময় ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনে এসে পৌঁছায়। পরে তিন মিনিট অপেক্ষা করে ১:১০ মিনিটের সময় তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশন হতে ৫’শত গজ দূরে যেতে না যেতেই ট্রেনের পিছনের বগিতে আগুন দেখা যায়। পরে ট্রেনের নিরাপত্তা কর্মীরা ট্রেনের চেইন টেনে ট্রেনটি থামায় এবং যাত্রীদের সুরক্ষা করে।
তবে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কে ট্রেনের দরজা জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন বলে জানান ট্রেনের নিরাপত্তা কর্মী পুলিশ নাজির উদ্দিন।
আহতদের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হামিদা আক্তার তিথি বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নারী আহত হয়ে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তন্মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান এবং বাকি দুজন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছেন।
ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেন, যারা দেশের জাতীয় সম্পদ নষ্ট করে তারা দেশ ও জাতির শত্রু। আমি এ ঘটনার তীব্র নিন্দা সহ সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসফিকুর রহমান বলেন, মধ্যরাতে সংবাদ পাই যমুনা ট্রেনে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে এসে দেখি দুটি বগিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com