সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
ধান কেটে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। কালের খবর

ধান কেটে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। কালের খবর

 

মোঃ সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি, কালের খবর : ধান কেটে ভূমি দখলের অভিযোগে রুহিয়া থানা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের মৃত আব্দুস সামাদ এর পুত্র ভূক্তভোগী আলাল হোসেন। লিখিত বক্তব্যে আলাল হোসেন জানান, তিনি ইতিপূর্বে ক্রয় সূত্রে ০৩ (তিন) টি দলিল মূলে বাকডোকরা ও গোবিন্দপুর মৌজায় ৬ জনের নিকট হতে ৫.০৭ শতক জমির মালিক হন। এবং দীর্ঘদিন ধরে তিনি ভোগ দখল করে আসছেন। এমতাবস্তায় পঞ্চগড় বার কাউন্সিলের সদস্য আটোয়ারী ছোটদাপ এলাকার স্থায়ী বাসিন্দা এডভোকেট আনিছুর হক দ্বিতীয় কবলা সূত্রে উক্ত জমির সাড়ে তিন একর মালিকানা দাবি করে দখল নেওয়ার চেষ্টা চালালে আমি নিরুপায় হয়ে পঞ্চগড় জর্জ কোর্টে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ বিচারক উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি করে উক্ত জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা দিলেও ঘটনার দিন অথাৎ ১৫ নভেম্বর বুধবার বেলা ১ টার সময় এডভোকেট আনিছুরগং আনুমানিক ২০০ জন ভারাটিয়া মাস্তান নিয়ে এসে আমার রোপনকৃত ১ একর ৫৪ শতক জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় আমি ও আমার পরিবার বাধা দিলে আমার পরিবারের লোকজনকে হতাহত করে। এরপর আমি নিরুপায় হয়ে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে আসলে আনিছুর তার দলবল নিয়ে কৌশলে সটকে পরেন। বর্তমানে আমার পরিবারের লোকজন ঠাকুরগাঁও সদর আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এখন আপনাদের মাধ্যমে ভূমি দস্যু এডভোকেট আনিছুর এর বিচার দাবী করছি। এ ব্যপারে এডভোকেট আনিছুর হক মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমি ক্রয় সূত্রে সাড়ে তিন একর জমির মালিক। আমার জমিতে আমি ধান লাগিয়েছি তাই ধান পেকে যাওয়ায় আমি আমার লোকজন দিয়ে কেটে এনেছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com