বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সত্য লিখলে পত্রিকা বন্ধ করে দেওয়া হয় : ডিইউজে’র বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ । কালের খবর

সত্য লিখলে পত্রিকা বন্ধ করে দেওয়া হয় : ডিইউজে’র বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ । কালের খবর

 

কালের খবর ডেস্ক :

দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দেয়া, সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ডিইউজে’র চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ সোমবার (১৩নভেম্বর ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে কদম ফোয়ারা, তোপখানা রোড, পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

ডিইউজে’র সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে’র সহ সভাপতি রাশেদুল হক, যুগ্ন সম্পাদক দিদারুল আলম দিদার, নির্বাহী পরিষদ সদস্য তালুকদার রুমি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, আক্তার হোসেন, এম বদিউজ্জামাল, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী পরিষদ সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসাইন, রাজু আহমেদ, ফকরুল ইসলাম, সাবেক দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, আলী মামুদ, শেখ তাজুল ইসলাম, রাসেল আহমেদ, মিয়াজী সেলিম, তালুকদার বেলাল, একেএম ওয়াজেদ, সর্দার আবদুল মতিন, আলম চৌধুরী, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আলমগীর হোসেন, লিপি সরকার খলিল মৃধা,প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমরা সত্য কথা লিখতে পারছি না। লিখতে গেলে মামলা, হামলা ও গুমের স্বীকার হতে হয়। সত্য প্রকাশ করার জন্য সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। আমরা এর বিচার চাই।
বন্ধ মিডিয়া খুলে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, আওয়ামী লীগ গনতন্ত্রের নামে দেশের সম্পদ লুটপাট করছে। ২৮ তারিখের সমাবেশে নারকীয় তান্ডব চালিয়ে সরকার উল্টো অপপ্রচার ও মিথ্যাচার করছে। গনতন্ত্র পুনরুদ্ধার ও সাংবাদিক নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।দিনকালসহ সকল বন্ধ মিডিয়া চালু না হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com